
নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার শহরের চৌরঙ্গীর মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে হাসপাতালে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা মানুষের সেবা করে যাচ্ছি। গতকাল (রোববার) আমাদের এক চিকিৎসকের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ সেই সঙ্গে বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে হাসপাতালে নাঈম ইসলাম (২৫) নামের এক অ্যাম্বুলেন্সচালক তাঁর স্ত্রীর আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন। রিপোর্ট দিতে দেরি হওয়ায় ওই ব্যক্তি চিৎকার করে বিশৃঙ্খলা শুরু করেন। এ সময়ে সেখানে দায়িত্বরত সহকারী অধ্যাপক রথীন্দ্রনাথ মণ্ডল তাঁকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে ওই চিকিৎসককে মারধর শুরু করেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে নাঈম ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে শুধু ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
৬ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে ফারুক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর পূর্বপাড়ার গোজগলের বিলসংলগ্ন একটি কাঁঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
২৬ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার অবসান হয়েছে। অবশেষে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি দিয়েছেন মেয়ে হালিমা। পরে জানাজা শেষে বাবার মরদেহের দাফন হয়।
১ ঘণ্টা আগে
সরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ২০০ টাকা ও বেসরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ৩০০ টাকা নির্ধারণের দাবিসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী
১ ঘণ্টা আগে