Ajker Patrika

সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮: ৪০
সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ
আগুনে পুড়ছে হত্যা মামলার বাদী আজগর মিয়ার বাড়ি। গতকাল রাত সাড়ে ১০টায়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন নারীসহ পরিবারের অন্তত ৯ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজীপাড়া এলাকায় আলী আজগর মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তারা পরিবারের সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে বাড়িতে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে আলী আজগরের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত