Ajker Patrika

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রিজপাড়া এলাকার মহি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার সকালে রিপন হোসেন পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন। শাহা ব্রিকস ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে রিপন হোসেন ভ্যান থেকে ছিটকে রাস্তার পাশে রাখা ইটের ওপর পড়ে যান। এ সময় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আলমসাধু ও পাখিভ্যান দুটিই দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত