
গোপালগঞ্জ সদরের গোবরা মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে তারা কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে আর না ফেরায় পরিবারকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় এখনো গোপালগঞ্জ সদর থানায় কোনো অভিযোগ করা হয়নি।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো গোপালগঞ্জ সদর উপজেলার মাটলা গ্রামের নূর মো. সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) ও একই উপজেলার সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজের সময় দুজনের পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।
গোবরা মাদ্রাসার শিক্ষাসচিব মো. সাইদুর রহমান বলেন, গতকাল দুপুরের দিকে দুই শিক্ষার্থী কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরে তারা আর ফিরে না আসায় দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের জানানো হয়। আজ সকালে পরিবারের সদস্যরা মাদ্রাসায় যোগাযোগ করেন। তাঁরা জানান যে, শিক্ষার্থী দুজন বাড়িতেও যায়নি। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের খোঁজার চেষ্টা করছে।
নিখোঁজ ইমামের সহপাঠী মো. আবু সালেহ বলে, ‘ইমাম প্রায়ই আমাদের বলত, ওর মাদ্রাসায় পড়তে ভালো লাগে না। বাড়িতে গিয়ে কাজ করতে চায়। গতকাল তামিম আমাদের রুমে আসে। পরে ইমাম ও তামিম শহরে যাচ্ছে বলে ব্যাগ নিয়ে বের হয়ে যায়।’
নিখোঁজ ইমামের খালাতো ভাই শরীফ রায়হান বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে ইমামের পরিবার জানতে পারে, ইমাম দুপুরের পর মাদ্রাসা থেকে বের হয়ে যায়। কিন্তু তারা বাড়িতে ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে পরিবার বা মাদ্রাসা কর্তৃপক্ষ থানাকে কিছুই জানায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৬ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে