Ajker Patrika

সাঙ্গু নদে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৯
সাঙ্গু নদে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় পিকনিকে গিয়ে সাঙ্গু নদে গোসলের সময় পানিতে ডুবে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাদিয়া ইসলাম মুমু কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। সে বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, কয়েকজন বান্ধবীকে নিয়ে ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদে পিকনিকে যায় মুমু। পরে নদে গোসল করতে নামলে সে পানিতে ডুবে নিখোঁজ হয়।

ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। উদ্ধারকারীরা পরে মুমুকে নদ থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

জরুরি বিভাগের চিকিৎসক মুমুকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত