
রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজারো মানুষ, খুদে শিক্ষার্থীদের ছিটিয়ে দেওয়া তাজা ফুলের পাপড়ি এবং মুহুর্মুহু স্লোগানে মুখরিত চারপাশ। প্রিয় নেতা ও দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ জেলায় একনজর দেখতে এবং বরণ করে নিতে দীর্ঘ ১৫ কিলোমিটার সড়কজুড়ে দেখা গেল নজিরবিহীন উন্মাদনা ও বর্ণিল উৎসবের আমেজ।
আজ সোমবার সকালে ঠাকুরগাঁও শহর থেকে ভাতারমারি ইক্ষু খামার এলাকায় নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যাওয়ার পথে এই আনন্দঘন দৃশ্য চোখে পড়ে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সফর।

সোমবার বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, ঠাকুরগাঁও শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্থান পর্যন্ত বিস্তৃত ১৫ কিলোমিটার রাস্তার দুই পাশে সকাল থেকেই ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, শ্রমিক এবং সর্বস্তরের নারী-পুরুষ তাঁদের দীর্ঘদিনের পরিচিত প্রিয় মানুষটিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন অবস্থায় বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
দীর্ঘ অপেক্ষার পর দেখা পাওয়ার আকুতি জানিয়ে জামালপুর গ্রামের বাসিন্দা জোলেখা বেগম আবেগঘন কণ্ঠে বলেন, ‘হামার ফখরুলকে দেখার জন্য মুই অপেক্ষা করছি সকাল থেকে এইঠে দাঁড়াই আছু।’
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তার মধ্যেও সাধারণ মানুষের বাঁধভাঙা সংবর্ধনা ও উচ্ছ্বাসে কোনো ঘাটতি পড়েনি।
বেলা ১১টা ১৯ মিনিটে যখন রাষ্ট্রপতির সফরসঙ্গীদের গাড়িবহর অনুষ্ঠানস্থলের দিকে যাত্রা শুরু করে, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রটোকলের গাড়ির ওপর পুষ্পবৃষ্টি শুরু করে। একই সঙ্গে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রিয় সন্তানকে দেশের সর্বোচ্চ পদে পাওয়ার আনন্দ এবং একই সঙ্গে নিজেদের দীর্ঘদিনের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের মধ্য দিয়ে আজ এক নতুন ইতিহাস ও উৎসবে মেতে উঠেছে পুরো ঠাকুরগাঁও।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চিকিৎসকসহ জনবল এবং প্রয়োজনীয় যন্ত্র ও সরঞ্জামসংকটে খুঁড়িয়ে চলছে। ৮৪ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন অর্ধেক।
৩ ঘণ্টা আগে
পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি একতলা ভবনের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন মূহূর্তে পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কয়েক বছর ধরে ভবনটির নিচের মাটি সরে যেতে থাকলেও এখন পর্যন্ত সংস্কার, অপসারণ কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়নি। ঝুঁকিপূর্ণ ওই ভবনেই বিদ্যালয়ের
৩ ঘণ্টা আগে
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় এক নারীকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন...
৫ ঘণ্টা আগে
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে