
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ বৃহস্পতিবার গাজী এমএইচ তামিম প্রতিবেদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রতিবেদনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবালের নামও রয়েছেন। এ ছাড়া প্রতিবেদনে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের নাম রয়েছে।
প্রসিকিউশন সূত্র বলেছে, এখন প্রসিকিউশন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে।

চব্বিশের ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনার পতনের বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পর জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছিল সেই গণভবনে। বিক্ষুব্ধ জনতার হামলায় তছনছ হয়ে যায় পদচ্যুত স্বৈরশাসকের সুরম্য ও সুপরিসর বাসভবনটি।
১৬ মিনিট আগে
রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির...
২ ঘণ্টা আগে
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ আল নোমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার চড়াইকোল রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে