নরসিংদীর পলাশ উপজেলায় সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) নামের দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় সহোদরকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঈদের দিন গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিব ও রাকিব করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে দলবদ্ধ পিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর ভাগদী এলাকায় যান করতেতৈল এলাকার সহোদর রাকিব ও সাকিবসহ কিছু লোক। এ সময় সেখানে বাগ্বিতণ্ডার পর দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে গণপিটুনিতে আহত হন সাকিব ও রাকিব। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেন স্থানীয় লোকজন। সাকিবকে নরসিংদী সদর হাসপাতালে এবং রাকিবকে ঢামেকে নেওয়ার পথে মারা যান।
এদিকে সহোদরদের স্বজনেরা অভিযোগ তুলেছেন, দাবি করা চাঁদা না দেওয়ায় ভাগদী এলাকার সন্ত্রাসীরা দুই ভাইকে হত্যা করেছে।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদ্বীপ কুমার সাহা আজকের পত্রিকা বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাঁদের শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে। চুরির ঘটনা নিয়ে পিটুনির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে