
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরীন ইসলাম, কন্যা আনিকা ইসলাম, পুত্র ওয়ালিদ ইবনে ইসলাম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৫২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
আজ মঙ্গলবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সালাহউদ্দিন অবরুদ্ধের আবেদন করলে আদালত এই নির্দেশ দেন।
আবেদনে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তাঁর নিজ নামে, স্ত্রী নাসরীন ইসলাম, কন্যা আনিকা ইসলাম ও পুত্র ওয়ালিদ ইবনে ইসলাম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। হিসাব খোলার সময় থেকে অদ্যাবধি বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক মর্মে প্রতীয়মান হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিভিন্ন সূত্রের তথ্য মতে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামীয় ব্যাংক হিসাবগুলোতে রক্ষিত অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এসব ব্যাংক হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার আশঙ্কা আছে। এমতাবস্থায় ৫২ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ প্রয়োজন।

সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
১২ মিনিট আগে
অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণার অভিযোগের ৩ জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। আজ সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
১ ঘণ্টা আগে