Ajker Patrika

সুবর্ণচরে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩১
সুবর্ণচরে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
যমুনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চুল্লি ও চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে চুল্লি ও চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নের মেসার্স যমুনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং লিমিটেডে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।

ইউএনও আকিব ওসমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে তিন ফসলি জমিতে ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ভাটাটির লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছিল না।

আকিব ওসমান বলেন, কর্তৃপক্ষকে একাধিকবার সতর্ক করা হলেও তা আমলে নেওয়া হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটার চুল্লি ও চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

আকিব ওসমান আরও বলেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ স্থাপনা পরিচালনা করতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চরজব্বার থানা-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত