
সিরাজগঞ্জের কামারখন্দে এক বাড়িতে ব্যবসায়ীর স্ত্রীকে হাত-মুখ বেঁধে ও দুই শিশুসন্তানকে ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে ডাকাতেরা।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাইকোশার লাহিড়ীবাড়ী এলাকার গামছা ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ব্যবসায়ী নুরুল ইসলামের স্ত্রী শরিফা বেগম, শিশুসন্তান সামিয়া ও রিজওয়ান ঘুমিয়েছিল। এ সময় জানালার গ্রিল কেটে ডাকাতেরা ঘরে প্রবেশ করে। তাদের একজন শরিফার গলায় রশি পেঁচিয়ে তাঁকে টানতে থাকেন। এতে তিনি চেতন হারিয়ে ফেললে গামছা ও স্কচটেপ দিয়ে তাঁর হাত-মুখ বেঁধে ফেলে রাখা হয়। ডাকাত দলের অন্য একজন দুই শিশুসন্তানকে ভয় দেখান এবং আরেকজন আলমারি খুলে স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা চলে গেলে দুই শিশুসন্তান শরিফার মাথায় পানি দিয়ে তাঁর চেতন ফেরায়। পরে তিনি দেখতে পান, ডাকাতেরা প্রায় সাড়ে চার ভরি সোনা, সাত ভরি রুপা, নগদ ৩০ হাজার টাকা, ১০-১২ হাজার টাকার কাপড়সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।
আজ বুধবার বিকেলে ব্যবসায়ী নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্ত্রীর চিকিৎসার জন্য হাসপাতালে এসেছি। ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। ডাকাতেরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। একই সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র নষ্ট করে দিয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি চুরির ঘটনা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
৩ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
৩ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৪ ঘণ্টা আগে