
ঢাকা-রাজশাহী রুটে ডাকাতির ঘটনায় আটক বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁরা জামিন পেলেও বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানা যায়।
এদিকে যাত্রীরা ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর বললেও মির্জাপুর থানা পুলিশের দাবি, ঘটনাস্থল গাজীপুরের কালিয়াকৈরে।
নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায়, বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম স্বাক্ষরিত চালানমূলে ঢাকা-রাজশাহী চলাচলকারী ইউনিক রোড রয়েলস বাসের চালক বাবলু ইসলাম (৩৫), চালকের সহকারী সুমন ইসলাম (৩৫) ও সুপারভাইজার মাহবুল আলমকে (৩৮) বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় তাঁদের আদালতের সামনে হাজির করলে আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, মামলাটি ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার হওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে কোনো ধর্তব্য অপরাধের অভিযোগ সুনির্দিষ্ট না থাকায় আদালত তাঁদের জামিনের আদেশ দেন।
ভুক্তভোগী যাত্রীদের টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করতে বলে বড়াইগ্রাম থানার পুলিশ। এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, বাসের যাত্রীরা মৌখিকভাবে পুলিশকে ডাকাতি হওয়ার কথা বলেছেন। অনেক যাত্রীই রাস্তায় নেমে গেছেন। দুজন নারী যাত্রী এসেছিলেন। তাঁদের একজনের বাড়ি নাটোরের লালপুরে, আরেকজনের বাড়ি রাজশাহীর পুঠিয়ার দিকে। তাঁরা তাঁদের নির্যাতনের ব্যাপারে কোনো কথা বলেননি। তাঁরা চলে গেছেন। তাঁদের মোবাইল ফোন নম্বরও তাঁর কাছে নেই।
অন্যদিকে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সঠিক তথ্য উদ্ঘাটনে অনেক দূর এগোতে পেরেছি। কালিয়াকৈরের হাই-টেক পার্কের নিকট বাসটি পৌঁছার পর ডাকাতেরা ডাকাতি শুরু করে। ডাকাতেরা প্রায় দুই ঘণ্টার মতো সময় বাস জিম্মি করে ডাকাতি করে। পরবর্তী সময়ে কালিয়াকৈরের নন্দন পার্ক এলাকায় বাস থামিয়ে ডাকাতেরা পালিয়ে যান। ধর্ষণের ঘটনার প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে ওই নারীদের মোবাইল, টাকা ছিনিয়ে নেওয়ার সময় গায়ে ধস্তাধস্তির কারণে গায়ে স্পর্শ লেগেছে। সেই বিষয়কেই এলাকাভেদে বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় দুই কোটি মানুষ
১০ মিনিট আগে
বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান সমস্যাগুলো সমাধানে...
১৫ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠেছে শহরের ঈদের বাজার। পরিবার-পরিজনের জন্য নতুন জামা-কাপড়, জুতা, উপহার কিনতে মার্কেট, শপিং মল, বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট থেকে শুরু করে ফুটপাতের দোকানেও ভিড় করছে মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম; বিক্রেতারাও ব্যস্ত ক্রেতাদের পণ্য দেখাতে।
১৮ মিনিট আগে
বরিশালে সংগঠিত হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের লক্ষ্য তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দল সংগঠিত করা এবং আগামী সিটি নির্বাচনে অংশ নেওয়া। এ লক্ষ্যে গতকাল শুক্রবার শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মী ইফতার পার্টির মাধ্যমে...
৩১ মিনিট আগে