
ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্বশুরবাড়িতে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন বলছে, আজ সোমবার সকালে জহিরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তাঁরা। স্ত্রীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁদের। উপজেলার কাগমারী গ্রামে এ ঘটনা ঘটেছে।
জহিরুল ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি গ্রামের আব্দুল শাহের ছেলে। তিনি কসাইয়ের কাজ করতেন। তিনি কাগমারী গ্রামে শরিফা খাতুনকে (২৭) বিয়ে করেছিলেন।
মৃতের শাশুড়ি শাহেদা খাতুন বলেন, ৬ মার্চ তাঁর মেয়ে শরিফা খাতুন রাগ করে বাপের বাড়ি চলে আসেন। ১২ মার্চ স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি আসেন জহিরুল। কিন্তু শরিফা যেতে রাজি হননি। সোমবার সকালে শ্বশুরবাড়ির শোয়ার ঘরে জহিরুলের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে সুন্দরবনের হরিণশিকারি চক্র। ঈদের লম্বা ছুটির সুযোগ কাজে লাগিয়ে শিকারিরা হরিণ শিকার করে মাংস রাজধানীসহ বিভিন্ন শহরে পাচার করতে পারে—এই আশঙ্কায় পুরো সুন্দরবনজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামের খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে চড়ে চিরিরবন্দর উপজেলা দিয়ে কাহারোলে যান তিনি।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীর দৌলতপুর এলাকায় রাশিকুল ইসলাম রাসু নামে (৩০) এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় আপত্তিকর ভিডিও ভাইরালের পর আনোয়ার হোসেন নামে এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে