বাগেরহাটের কচুয়ায় বাড়িতে হাঁস যাওয়া নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে ভাতিজি ও তাঁর ছেলেদের হামলায় বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর ভান্ডারখোলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বেদার মল্লিক ওই গ্রামের মৃত গোলাম হোসেন মল্লিকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার হাঁস বেদার মল্লিকের বাড়িতে ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই মৃত হায়দার মল্লিকের মেয়ে ফাতেমা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের সংঘর্ষ হয়। এতে বেদার মল্লিকসহ তাঁর পরিবারের চারজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বেদার মল্লিককে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নিহতের ভাতিজি ফাতেমা বেগম (৪৫), ফাতেমার দুই ছেলে রমজান (২৩) ও আবদুল্লাহ (১৫) এবং রমজানের স্ত্রী লামিয়া (১৯)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ‘ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড’ নামক পোশাক কারখানায় টানা দুই দিন ধরে নারী শ্রমিকদের আকস্মিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ‘ভূতের আছর’ বা ভীতি থেকে এমনটি ঘটছে বলে শ্রমিকদের মধ্যে গুঞ্জন...
২ মিনিট আগে
এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে সরওয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে বাড়িঘর ও দোকান ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছিল বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
১৪ মিনিট আগে
আদালত সূত্রে জানা যায়, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারির কারখানায় নিম্নমানের ঘি ব্যবহার করে বেকারিজাত পণ্য উৎপাদন, খাদ্য উপকরণে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, পচা-বাসি মিষ্টির উচ্ছিষ্টাংশ ব্যবহার, মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট সংরক্ষণ এবং নির্ধারিত পদ্ধতিতে খাদ্যপণ্যের...
২৬ মিনিট আগে
পর্যটকেরা নৌ পুলিশকে জানান, গত শুক্রবার (২১ আগস্ট) বেলা আড়াইটার দিকে শ্যামনগরের নাপিতখালী এলাকা থেকে কয়রার আংটিহারা ও সুন্দরবনের আশপাশের এলাকা ঘুরতে নৌকায় রওনা হন। ঘোরাঘুরি শেষে বিকেল সোয়া ৫টার দিকে শিঙের টেক এলাকায় নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
৪২ মিনিট আগে