
রাজশাহীতে এখনো জমজমাট আমের বাজার। তবে মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় আমের দাম বেশ বাড়তি। সরবরাহ কমে আসায় গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি ৮০০ থেকে ১০০০ হাজার টাকা বেড়েছে। এর মধ্যে আম্রপালি আম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪ হাজার থেকে ৪ হাজার ৮০০ টাকা মণ দরে। এখনো বাজারে আসার অপেক্ষায় আছে গৌড়মতি ও আশ্বিনা আম। মিলবে আগস্টের শুরুতেই।
জেলার সবচেয়ে বড় হাট বানেশ্বর। হাটের আম ব্যবসায়ীরা বলছেন, হাটে ফজলি, বারি-৪, আম্রপালি ও আশ্বিনা জাতের আম পাওয়া যাচ্ছে। কয়েকটি গুটি আম পাওয়া গেলেও সেই সব আমের ক্রেতা কম। আমগুলোর এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৭০০ থেকে ১০০০ টাকা। তবে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আম্রপালি আম। এই আম আকারভেদে বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা মণ দরে। এক সপ্তাহ আগেও আম্রপালি বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩২০০ টাকা মণ।
হাটের আম ব্যবসায়ী ছালিমউদ্দিন বলেন, আমের মৌসুম এখন শেষভাগে। যত দিন যাবে আম আমদানি কমবে, দাম বাড়বে।
মশিউর রহমান মিন্টু নামে এক ক্রেতা বলেন, মেয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। সেখানে আম পাঠাব। কিন্তু দাম অনেক বেশি।
আমের অনলাইন ব্যবসায়ী বিক্রেতা আরমান আলী বলেন, আমের দাম অনেক বেশি। অনেক ক্রেতা ফোন করছেন, পরে দাম শুনে আর নিতে চাচ্ছেন না।
বানেশ্বরের আমের হাটের আড়তদার সুমন বলেন, এই মৌসুমের আম শেষ পর্যায়ে। এখন ফজলি আমটা বেশি পাওয়া যাচ্ছে। ফজলি আম ২ হাজার ২২০০ টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে। তবে আম্রপালি আমের দাম বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে।

কিং কোবরা, কালো গোখরা, পঙ্খীরাজ, কালকেউটে, পদ্মগোমা, সাদা গোমা, বিষঝুড়ি, পাইথন ও দাঁড়াশসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই শ সাপ রয়েছে। এটি কোনো জঙ্গলের চিত্র নয়, পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে খামারের চিত্র। এই খামার থেকে সংগ্রহ করা হবে সাপের বিষ।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় যাচাই-বাছাই কমিটির তদন্ত শেষে বাদ দেওয়া ২০ শিক্ষককে পুনর্বহাল করেছে ইসলামিক ফাউন্ডেশন। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে এসব শিক্ষককে পুনর্বহাল করা হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী শহরের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া ২৩৮ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আসেনি। তারা সবাই রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছিল। তারা ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শিক্ষক-অভিভাবকেরা ধারণা করছেন, শিশুদের পরীক্ষার...
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ শেষ হয়েছে দুই বছর আগে। এই প্রকল্পে ব্যয় ৪৭৫ কোটি টাকা। তবে বছর না যেতেই সড়কের ঈশ্বরদী সীমানার বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং সড়ক দেবে গর্তের মতো হয়েছে।
২ ঘণ্টা আগে