
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরার ভোটকেন্দ্রগুলোতে ঝুঁকির মাত্রা অনুযায়ী বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা হবে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে সাংবাদিকদের এ তথ্য জানান দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর গাজী মেহেদী হাসান।
মেহেদী হাসান বলেন, গত দেড় বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। এ দায়িত্বের অংশ হিসেবে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা করছে। এতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা সম্ভব হয়েছে।
মেজর মেহেদী হাসান জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে। নির্বাচনের দিন ভোটাররা যেন নিরাপদে বাড়ি থেকে কেন্দ্রে যেতে, নির্বিঘ্নে ভোট দিতে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন—এটি নিশ্চিত করাই হবে সেনাবাহিনীর প্রধান লক্ষ্য।
এ লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার যৌথভাবে টহল পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ, নোডাল পয়েন্ট থেকে মোবাইল প্যাট্রলিং, মোবাইল রিঅ্যাকশন টিম, স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হবে।
মেহেদী হাসান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী তার পেশাদারত্ব, নিরপেক্ষতা ও আত্মত্যাগের মাধ্যমে অতীতের মতো বর্তমানেও দেশের সেবা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বলে আমরা প্রত্যাশা করছি।’
উল্লেখ্য, দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন ওয়ার্ডগুলো হলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ৪৩, ৪৪, ৪৫, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড।

সীমান্তঘেঁষা গোদাগাড়ী ও তানোর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন রাজশাহী-১। কৃষিকাজে সেচের সমস্যা দুই উপজেলাতেই প্রকট। প্রতিবছরই পানির অভাবে বাধাগ্রস্ত হয় চাষাবাদ। আরেক সমস্যা মাদক; এর প্রভাব গোদাগাড়ীতে বেশি। প্রতিবার ভোটের আগে প্রার্থীরা এ দুটি সমস্যার সমাধানে আশ্বাস দেন।
৩ মিনিট আগে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ২০২১ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী তিনি। সম্প্রতি তিনি কথা বলেছেন আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসানের সঙ্গে।
৬ মিনিট আগে
রাত পোহালেই কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচন ঘিরে সীমান্তবর্তী জেলা যশোরের ছয়টি আসনে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সীমান্ত ও জেলা-উপজেলার বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় অভিযান চালিয়ে...
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন দলটির ‘বিদ্রোহী’ তথা স্বতন্ত্র প্রার্থীরা। দীর্ঘদিন পর এই আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের সম্ভাবনা তৈরি হলেও দলীয় কোন্দল, বিদ্রোহ এবং অঞ্চলভিত্তিক ভোট বিভাজনের আশঙ্কায়...
২১ মিনিট আগে