
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১ এর স্কোয়াড কমান্ডার দেবজিৎ পাল।
এসআরবি জানায়, আটক রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। চাঁদা না দিলে ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে স্কোয়াড কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে এসআরবি-১ সিপিএসসি গাজীপুর ও সিপিসি-১ উত্তরা ঢাকা যৌথভাবে রাসেল রানার বাড়িতে এই অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে তাঁর শয়নকক্ষ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
উদ্ধার করা এই অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এসআরবি।
ঘটনায় অভিযুক্ত রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা আলামতসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩১টি মামলা করা হয়েছে। ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
এনএসআইয়ের প্রতিবেদনে নেতিবাচক তথ্য থাকার কথা জানিয়ে ময়মনসিংহ জেলার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২২ জন প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীর নিয়োগ স্থগিত রাখা হয়। নিয়োগপত্র না পেয়ে বুধবার সকাল সোয়া ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনশন শুরু করেন তাঁরা।
৫ মিনিট আগে
পুলিশের দাবি, পরিকল্পনা অনুযায়ী সোমবার রাজাকে ডেকে নেওয়া হয়। পরে তাঁরা একসঙ্গে মাদক সেবন করেন। একপর্যায়ে জাল বা নেটজাতীয় বস্তু দিয়ে শ্বাসরোধে রাজাকে হত্যা করা হয়। হত্যার পর রাজার মোবাইল ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছে টাকা দাবি করা হয়।
১ ঘণ্টা আগে
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল হায়াত বলেন, ‘পেটব্যথা ও বমি বমি ভাব নিয়ে ১০ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যার দিকে তাদের অবস্থার উন্নতি হলে হাসপাতাল...
১ ঘণ্টা আগে