
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. মোতালেব শিকদারকে (৪০) দুর্বৃত্তরা গুলি করেছে।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের সামনে তাঁকে গুলি করা হয়।
গুলিবিদ্ধ মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুলি তাঁর মাথায় বিদ্ধ হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাব।’
এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ গণমাধ্যমকে বলেছেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশ নিয়ে তিনি কাজ করছিলেন।

জামালপুর সদর উপজেলায় বেশি মূল্যে কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে ৩ হাজার ৫২ লিটার পেট্রল জব্দ করেছে পুলিশ। এ সময় ১১ জনকে আটক করা হয়। স্থানীয় লোকজন সাতটি যানবাহনসহ তাঁদের ধরে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে।
২৩ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামে আজ বুধবার (২৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম নাঈম ইসলাম (১৭)। সে ওই গ্রামের ওসমান আলী শেখের...
২৬ মিনিট আগে
এক-এগারোর আলোচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন জানানো হয়েছে। আজ বুধবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে এ আবেদন করা হয়েছে।
২৭ মিনিট আগে
উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, যেখানে প্রয়োজন, সেখানে ইউএনও ও এসি ল্যান্ডরা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটে নির্বাচিত...
২৮ মিনিট আগে