
ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রোকনুজ্জামান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মৃগীরোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত রোকনুজ্জামান উপজেলার কেওতা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রোকনুজ্জামান তাঁর ছেলে জিহাদ (৫) ও জারিফকে (৩) নিয়ে শ্বশুরবাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামেন। ছেলেদের গোসল করিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি পরে আসবেন বলে জানান।
দীর্ঘ সময়েও তিনি না ফেরায় স্ত্রী জিনিয়া আক্তার পুকুরে গিয়ে তাঁর পরনের লুঙ্গি পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা পুকুরে ডুবন্ত অবস্থায় রোকনুজ্জামানকে উদ্ধার করেন। বেলা ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জিনিয়া আক্তার বলেন, ‘আমার স্বামী ছেলেদের গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরে আসবেন বলে জানিয়েছিলেন। দীর্ঘ সময়েও তিনি না ফেরায় পুকুরঘাটে গিয়ে তাঁর লুঙ্গি পানিতে ভাসতে দেখি। এরপর স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে একটি মসজিদের সামনের নিজেদের দোতলা বাড়িতে থাকেন। রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। এ সময় পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তাঁর মাথার ওপর পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জালাল। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৪০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
১ ঘণ্টা আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে