মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কাশেম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার বেলা ১১টার দিকে তাকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোড়াগাছি এলাকায় শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠার পর স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শালিখা থানার এসআই ইকরামুল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ নেন। পরে কাশেমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, কাশেম একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। ওই মিলে নারিকেল তেল উৎপাদন করা হয় এবং নারিকেলের খৈল নিতে বিভিন্ন বয়সী শিশুরা নিয়মিত সেখানে আসা-যাওয়া করে। অভিযোগকারী শিশুটিও খৈল নিতে ওই মিলে আসত বলে স্থানীয়রা জানান।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার শিশুটি খৈল নিতে মিলে গেলে তাকে একা পেয়ে কাশেম শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাশেমকে আটক করে।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, অভিযোগের ঘটনায় কাশেমকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত এবং তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
১৩ মিনিট আগে
নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনারুল ইসলাম (৬০) নামে এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। আনারুল ইসলাম পুঠিয়া উপজেলার দাসমাড়িয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে। চাঁদপুর বাজারে তাঁর একটি হোমিওপ্যাথিক চিকিৎসার দোকান রয়েছে।
১৫ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ বুধবার সন্ধ্যার দিকে স্টেশন রোডের সাহাবাড়ীর সামনের পুকুর পাড়ে একটি টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার কলোড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। টিউবওয়েলের পানি পড়া নিয়ে বিরোধের জেরে সাইফুলকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন।
২০ মিনিট আগে