
যোগদানের তারিখ আরও এগিয়ে আনার দাবিতে রাজধানীর শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে সুপারিশপ্রাপ্তরা। আজ রোববার (২ আগস্ট) বেলা ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন তাঁরা। এরপর জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। এতে করে ওই সড়কের এক লেনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে অন্য পাশ দিয়ে দুই লেনের যান চলাচলের ব্যবস্থা করে।
মন্ত্রণালয় আগামী অক্টোবরে যোগদানের তারিখ ঘোষণা করলেও প্রার্থীরা চলতি মাসেই যোগদানের দাবি জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রার্থী বলেন, ‘আমরা ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান নিশ্চিত করার দাবি জানিয়েছিলাম। কিন্তু তা হয়নি। আমরা আগস্টেই যোগদান চাই। আমাদের যোগদান ও বিদ্যালয়ে পদায়নের সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন প্রকাশ না করা হলে আমরা ফিরে যাব না।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে আগামী ২৯ অক্টোবর যোগদান করানো হবে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।
আজ রোববার সকালে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ। তবে কী কারণে যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

উপসচিব রাজীব কুমার সরকারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে বলেও এতে তুলে ধরা হয়েছে।

এর আগে শনিবার এসব শিক্ষকের আগামী ২৯ অক্টোবর যোগদান করানো হবে বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২০২৫ সালের শেষ দিকে ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিয়োগের জন্য ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। সর্বশেষ গত ১০ মে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর আগের কার্যকলাপ পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ
৩ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস রোগের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধ মেটফরমিন ও গ্লাইক্লাজাইডের মজুত শেষ হয়ে যাওয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে আসা নিম্ন আয়ের রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ওষুধ সংগ্রহ করতে দেড় থেকে দুই
১৫ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ইমাম নিহত হয়েছেন। রোববার দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৫ মিনিট আগে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
২০ মিনিট আগে