
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে সাগরে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে কক্সবাজার শহরের অদূরে দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মৃত শৌভিক রায় খুলনার বাসিন্দা। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় সমুদ্রে পড়ে ওই পর্যটক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সহেল বলেন, আজ দুপুর ২টা ১০ মিনিটে শৌভিককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে পড়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
দুর্ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও সফরসঙ্গীদের আহাজারিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সি স্পোর্টস প্যারাসেইলিং নামের এই প্রতিষ্ঠানে এর আগেও কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। প্রতিবারই দুর্ঘটনার পর জেলা প্রশাসন প্যারাসেইলিং বন্ধ রাখলেও কিছুদিন পর আবার চালু করা হয়।
এ সময় স্বজনরা কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্যারাসেইলিং কার্যক্রমের নিরাপত্তা মান, সরঞ্জামের সক্ষমতা এবং তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন।
এ বিষয়ে অভিযুক্ত সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের মালিক মোহাম্মদ ফরিদের মুঠোফোনে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

‘বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের চেয়ে আন্তরিক প্রধানমন্ত্রী আর আসবেন না। এই সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবেন না। জুলাই অভ্যুত্থানের পর এই সময়ে যদি আমরা আমাদের কমিটমেন্ট বাস্তবায়নে ব্যর্থ হই, তাহলে শুধু আমরা নই, সবাই ক্ষতিগ্রস্ত হব।’
৩১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ছড়ায় ডুবে সিয়াম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার রংছাতী ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও ও গফরগাঁওয়ের পার্শ্ববর্তী নান্দাইলের মহিষকুড়া এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে দক্ষিণ গফরগাঁও উপজেলার বাগড়া এবং পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার চর মহিষকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের চোরাচালানের বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন ক্যাম্পের এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য
১ ঘণ্টা আগে