Ajker Patrika

বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
সুনীল বাঁশফোড়। ছবি: সংগৃহীত

বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজফুজার রহমান এই তথ্য নিশ্চিত করেন।

নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ি সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে।

পুলিশ জানায়, ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে অনিক নামের এক মাদক কারবারি সুনীলের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে অনিক চাকু দিয়ে সুনীলের পেটে ও ঊরুতে উপর্যুপরি আঘাত করেন। পরে সুনীলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার দিকে সুনীল মারা যান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজফুজার রহমান বলেন, সুনীলকে ছুরিকাঘাতের ঘটনায় তাঁর বাবা সন্তোষ বাঁশফোড় বাদী হয়ে মাদক কারবারি অনিকের নামে ১৫ ফেব্রুয়ারি সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই মাদক কারবারি অনিক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত