
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের অত্যাবশ্যকীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ নিতে আসা নিম্নআয়ের রোগীরা এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের মজুত প্রায় শেষ এবং জরুরি ভিত্তিতে সরবরাহ না এলে রোগীদের খালি হাতে ফিরতে হবে।
সম্প্রতি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হলেও ক্রমবর্ধমান রোগীর সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে ওষুধের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সটি এলাকার একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র। সামর্থ্যবানরা বেসরকারি চিকিৎসা নিতে পারলেও, নিম্নআয়ের রোগীদের একমাত্র ভরসা এই হাসপাতাল। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন নারী-পুরুষ বিনা মূল্যে ডায়াবেটিসের চিকিৎসা নিতে আসেন এখানে।
আগে ওষুধের পর্যাপ্ত মজুত থাকায় রোগীদের এক মাসের ওষুধ দেওয়া হতো। কিন্তু বর্তমানে মজুত কমে যাওয়ায় রোগীদের মাত্র ১৫ দিনের ওষুধ দেওয়া হচ্ছে। যে পরিমাণ ওষুধ এখন মজুত আছে, তা আগামী কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ডায়াবেটিসে আক্রান্ত স্থানীয় বাসিন্দা বুলবুল বলেন, ‘গত ১৭ বছর ধরে আমি ডায়াবেটিসে ভুগছি। প্রতি মাসে আমার প্রায় তিন হাজার টাকার ওষুধ লাগে। সংসারের খরচ আর ছেলেমেয়েদের পড়াশোনার খরচ জুগিয়ে এত দাম দিয়ে ওষুধ কেনা আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ওষুধের দামও প্রতিনিয়ত বাড়ছে।’

বুলবুল আরও বলেন, ‘বিরামপুর হাসপাতালের এনসিডি কর্নার থেকে বিনা মূল্যে ওষুধ না পেলে আমাদের মতো গরিব রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হবে।’
এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ বলেন, হাসপাতালের ১০৪ নম্বর কক্ষে ‘ননকমিউনিকেবল ডিজিজ কর্নার’ (এনসিডি)-এর মাধ্যমে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। ডায়াবেটিস রোগের অত্যাবশ্যকীয় ওষুধ মেটফরমিন ও গ্লাইকাজাইডের মজুত প্রায় শেষ। যেটুকু আছে তা দিয়ে আর মাত্র কয়েক দিন চলবে। প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুষ্টিয়ার মেধাবী তরুণ অনিক (২৭)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ছাদ থেকে নিচে পড়ে প্রাণ হারিয়ে কফিনবন্দী হয়ে নিজ গ্রামে ফিরেছেন অনিক। নিহত অনিক কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সওড়াতলা গ্রামের কৃষক মানোয়ার বিশ্বাসের ছেলে
২ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলিফা নামে দুই বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রম শুরু করেছে।
৪ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন সরকারি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন রোগীদের না দেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। আজ রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক সুমন আদারিয়াতলা এলাকার আব্দুল কাদিরের ছেলে।
১৮ মিনিট আগে