Ajker Patrika

মাওনা উড়ালসেতুর নিচের ময়লার ভাগাড় পরিষ্কারে বিডি ক্লিন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মাওনা উড়ালসেতুর নিচের ময়লার ভাগাড় পরিষ্কারে বিডি ক্লিন
দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে ব্যস্ত বিডি ক্লিনের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

বিডি ক্লিন গাজীপুর জেলার সমন্বয়ক সানোয়ার হোসেন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সারা দেশে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ভাগাড় পরিষ্কারে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শনিবার সকাল থেকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর নিচে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

সানোয়ার আরও বলেন, ময়লার ভাগাড় পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে তাঁরা নিজেদের বসতবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের মতো শ্রীপুরেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কারে কাজ করছেন। পর্যায়ক্রমে উপজেলার সব বাজার ও শহর এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত