
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশিষ্ট সাংবাদিক পাক্ষিক হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক এম দিলদার উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা সদর ওছখালী মুক্তিযোদ্ধা ভবনে ‘হাতিয়া কণ্ঠ পরিবার’ এ স্মরণসভা আয়োজন করে। এর আগে ২ জুলাই এম দিলদার উদ্দিন নোয়াখালীর একটি হাসপাতালে অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন।
স্মরণসভায় বক্তারা এম দিলদার উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং হাতিয়ার সাংবাদিকতা, সমাজসেবা ও জনস্বার্থে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দিলদার উদ্দিন হাতিয়া উপজেলার পথিকৃৎ সাংবাদিক ছিলেন। তাঁর হাত ধরে উপজেলার প্রথম নিবন্ধিত পত্রিকা হাতিয়া কণ্ঠ প্রকাশিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খোন্দকার আবুল কালাম বলেন, এম দিলদার উদ্দিন ছিলেন একজন নির্ভীক, নীতিবান ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘হাতিয়া কণ্ঠ’ স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে হাতিয়া কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার হোসেন তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফজলে আজিম তুহিন, কমিউনিস্ট পার্টির হাতিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাইন উদিন লেলিন, দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার হাতিয়া প্রতিনিধি জি এম ইব্রাহিম, সমকালের এম শাখাওয়াত হোসেন, সংগ্রাম পত্রিকার আমির হামজা, বৈশাখী টেলিভিশনের জিল্লুর রহমান রাসেল, আগামীর সময়ের ছায়েদ আহমদ, খবরের কাগজের হানিফ উদ্দিন সাকিব প্রমুখ।
স্মরণসভায় এম দিলদার উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

প্রায় ৯ ঘণ্টা পেরোলেও পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে নিখোঁজ হওয়া অজ্ঞাতনামা যুবকের সন্ধান পাওয়া যায়নি। বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে আবারও অভিযান শুরু করার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
১৪ মিনিট আগে
সাভার উপজেলার তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন কেরানীগঞ্জ মডেল উপজেলায় সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, কেরানীগঞ্জ সাভার থেকে দূরে হওয়ায় প্রশাসনিক ও নাগরিক সেবা পেতে স্থানীয়দের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হবে। একই সঙ্গে আঞ্চলিক পরিচয়ও পরিবর্তন
৩৬ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ক্রিকেট লীগ ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী একটি মাঠ তৈরি করা হবে। তিনি আরও জানান, ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার উদ্যোগ চলছে এবং চলতি অর্থবছরে ১০ জেলায় কাজ শুরু হবে।
৩৮ মিনিট আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হননি সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার আদালতে তাঁর আত্মসমর্পণের কোনো তথ্য পাওয়া যায়নি।
৪০ মিনিট আগে