
পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, দ্বিতীয় দফায় বিয়ে ও আবারও যৌতুকের মামলা দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন আকলিমা বেগম (৪০) নামের ওই নারী।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন। সেই অনুযায়ী আজ বুধবার দুপুরে আকলিমাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত নারীর স্বামী ভুক্তভোগী আলমগীর হোসেন দুমকি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আকলিমা আনুমানিক দুই বছর আগে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন আলমগীরের বিরুদ্ধে। পরে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় এবং তাদের বিচ্ছেদ ঘটে। এরপর আকলিমা তার একমাত্র সন্তানকে নিয়ে পৌর শহরের একটি বাসায় ভাড়ায় বসবাস শুরু করেন।
সম্প্রতি সন্তানের অসুস্থতার খবর জানতে পেরে ভুক্তভোগী আলমগীর বাউফলে আসেন। সন্তানের সঙ্গে কথাবার্তা বলার সময় হঠাৎ আকলিমার লোকজন তার ঘরে ঢুকে জোরপূর্বক দ্বিতীয় দফায় আকলিমার সঙ্গে আলমগীরের সঙ্গে বিয়ে দেন। সেই বিয়ের কাবিননামা ব্যবহার করে আকলিমা আবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
আদালত সম্পূর্ণ ঘটনা শুনে আকলিমা বেগমের মামলা খারিজ করে দেন এবং মিথ্যা অভিযোগ এনে হয়রানি করার অভিযোগে ভুক্তভোগী আলমগীর আদালতে আকলিমার বিচার দাবি করলে সংশ্লিষ্ট আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই মামলায় জারি করা পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার আকলিমা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
১ ঘণ্টা আগে
রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট খোলা রাখার পর বুধবার রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে...
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন বিভাগের ১০৮ জন শিক্ষক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য শিক্ষাছুটিতে রয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জনের ছুটির মেয়াদ শেষ হলেও যোগ দেননি বিশ্ববিদ্যালয়ে। এতে শিক্ষকসংকট বাড়ছে। এই পরিস্থিতিতে কয়েকজন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
গাছগুলো এখন পথচারী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামান্য ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসেই গাছ উপড়ে পড়ছে কিংবা বড় বড় ডাল ভেঙে সড়কে পড়ছে। এতে গত এক বছরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৫ থেকে ২০ জন।
২ ঘণ্টা আগে