Ajker Patrika

‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা
ঘটনাস্থল থেকে পাওয়া চিরকুটটি। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।’

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা জেসিকে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

জেসির চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর জেসি স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজ করছিলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলেও জানান তিনি।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এসআই আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত