
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ট্রাভেলিং টিকিট এক্সামিনারের (টিটিই) মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের প্রভাব পড়েছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনেও। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজশাহী থেকে ঢাকামুখী কোনো ট্রেন স্টেশনে পৌঁছায়নি। ফলে অনেক যাত্রী স্টেশনে এসে ফিরে যেতে বাধ্য হন।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুপুরে জামতৈল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, শুনশান নীরব চারিদিকে। ফাঁকা প্লাটফর্ম। ঢাকাগামী ট্রেনের অপেক্ষায় কয়েকজন যাত্রী এলেও ট্রেন চলাচল বন্ধ থাকার খবর পেয়ে ফিরে যান।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, `আজ রাজশাহী থেকে ঢাকামুখী কোনো ট্রেন আমাদের স্টেশন অতিক্রম করেনি। অনেক যাত্রী এসে ফিরে গেছেন। পরবর্তী সময়ের ট্রেন কখন আসবে আমরা জানি না।'
জামতৈল রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস সকাল ৮টা ৪০ মিনিটে, সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৫২ মিনিটে, ধূমকেতু এক্সপ্রেস দুপুর ১টা ৩৭ মিনিটে এবং পদ্মা এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জামতৈল স্টেশনে পৌঁছায়। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব ট্রেনের কোনোটিই স্টেশনে পৌঁছায়নি।
স্টেশনে ছেলেকে ট্রেনে তুলে দিতে এসেছিলেন শফিকুর রহমান। তিনি বলেন, `ছেলে জরুরি কাজে বাড়ি এসেছিল। ট্রেনে ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনে এসে জানতে পারি, রাজশাহীর ঘটনার কারণে ট্রেন চলছে না। পরে বাধ্য হয়ে বাসে চলে গেছে। ট্রেনে যাওয়া অনেক বেশি স্বস্তিদায়ক ছিল।'
জামতৈল বাজারের বাসিন্দা কাউসার আলী বলেন, `সকালে ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ট্রেন না থাকায় আজ আর যাওয়া হলো না।'
জানা যায়, গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুরকান উদ্দিন ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী আসছিলেন। এ সময় সাদা শার্ট পরিহিত এক টিটিই প্রকাশ্যে সরকারি রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে ওই টিটিই ও তার এক সহযোগী ফুরকান উদ্দিনকে বেধড়ক মারধর করেন। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওই টিটিইর শাস্তি ও ঘটনার বিচার দাবিতে আজ ভোর থেকে ক্যাম্পাস এলাকায় রেললাইন অবরোধ করেন।

উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
১ সেকেন্ড আগে
নাটোরের গুরুদাসপুরে এ বছর পাটের উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারদর কমে যাওয়ায় হতাশ চাষিরা। চাঁচকৈড় হাটে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুর প্রায় ৫ হাজার টাকা থেকে কম। ব্যয় মিটিয়ে লাভ নামমাত্র বলছেন কৃষকেরা।
১ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বরেন্দ্র পাম্পের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৩ মিনিট আগে