
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলদিয়া এলাকায় সুতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজনই স্থানীয় বাপ্তা বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিহত দুই শিশু হলো বেলদিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১১) এবং একই ইউনিয়নের বাপ্তা গ্রামের রুহুল আমিনের ছেলে মোক্তাসিন (১১)।
প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র সাকিব জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাব্বি ও মোক্তাসিন নদীতে সাঁতার কাটতে যায়। মোক্তাসিন সাঁতার জানত না। রাব্বির কাঁধ ধরে সে সাঁতার কাটছিল। একপর্যায়ে মোক্তাসিনের হাত ফসকে গেলে সে তলিয়ে যেতে থাকে। মোক্তাসিন রাব্বিকে জাপটে ধরলে রাব্বিও তলিয়ে যায়।
সাকিব আরও জানায়, এ দৃশ্য থেকে সাকিব দৌড়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা নদী থেকে দুজনকে উদ্ধার করে। পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৪ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে