
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় নিপা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার পানুর এলাকায় মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কে দুর্ঘটনার শিকার হন নিপা।
নিহত নিপা জেলার পূর্বধলা উপজেলার চান্দুরা গ্রামের মোহাম্মদ তারা মিয়ার মেয়ে। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মোহনগঞ্জ সরকরি কলেজে একটি পরীক্ষা ছিল নিপার। সকালে মা ফরিদা আক্তারকে সঙ্গে নিয়ে কলেজে আসেন তিনি। বিকেলে পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন নিপা ও তাঁর মা। পথে উপজেলার পানুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশে ধানখেতে ছিটকে পড়ে। ফলে ভেতরে থাকা নিপা ও তাঁর মা ফরিদা আক্তারের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আশপাশের লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠান চিকিৎসক। তবে ঢাকা নেওয়ার পথে নিপার মৃত্যু হয়। আর তাঁর মা ফরিদা আক্তারকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর অটোরিকশা ও ট্রাক ফেলে চালকেরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মফিজুল ইসলাম (৬৫) জীবিকার তাগিদে কিশোর বয়স থেকে কাঁঠালের ব্যবসা করেন। গাজীপুরের শ্রীপুর স্টেশন থেকে ট্রেনের ছাদে করে কাঁঠাল নিয়ে বিক্রি করতেন রাজধানীর বাজারে। কিন্তু ট্রেনের কোনো টিকিট সংগ্রহ করতেন না।
৪ মিনিট আগে
শাড়ি পরে ব্যস্ত সড়কে দুরন্ত গতিতে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। তাঁর এমন সাইকেল চালানো দেখে হতবাক পথচারীসহ সবাই।
১৭ মিনিট আগে
লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাঁকে লালমনিরহাট আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ
২৭ মিনিট আগে
মাদারীপুর সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়েছে।
৩৭ মিনিট আগে