Ajker Patrika

বগুড়ায় প্রতারণার শিকার সেই ৭ পরীক্ষার্থী বসলেন এইচএসসি পরীক্ষায়

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় প্রতারণার শিকার সেই ৭ পরীক্ষার্থী বসলেন এইচএসসি পরীক্ষায়
বগুড়ায় বিশেষ ব্যবস্থায় আজ শনিবার এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন প্রতারণার শিকার সাতজন পরীক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় বিশেষ ব্যবস্থায় আজ শনিবার এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন প্রতারণার শিকার সাতজন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার কলেজের ছয়জন এবং অপরজন সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষার প্রথম দিন গত বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রে গিয়েও প্রবেশপত্র না থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি এসব পরীক্ষার্থী। অথচ তাঁরা ফরম পূরণের জন্য নির্ধারিত অর্থ নিজ নিজ কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কাছে জমা দিয়েছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ফরম পূরণের টাকা নেওয়া হলেও তা যথাসময়ে শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়নি। ফলে তাঁদের ফরম পূরণ সম্পন্ন হয়নি এবং প্রবেশপত্রও ইস্যু করা হয়নি। এ কারণে তাঁরা বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারান।

মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত শুক্রবার বোর্ডে যাওয়ার নির্দেশনা পাই। সে দিনই ছয় শিক্ষার্থীর কাছ থেকে আমরা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে বোর্ডে যাই। কাজ সম্পন্ন করে ফিরে এসে ছয় শিক্ষার্থীর বাসায় প্রবেশপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি।’

বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী বলেন, ‘পরীক্ষায় অংশ নিতে না পারা ওই সাত পরীক্ষার্থী শিক্ষামন্ত্রীর আন্তরিকতায় বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। বাংলা প্রথম পত্র পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই কলেজের দুজন অফিস সহকারীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত