
চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং নিজামপুরের হাসান আলী ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলায় নিহত তিনজন নিজ নিজ বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান জানান, নিহত তিন পরিবারের প্রতিটিকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, সদর উপজেলার আতাহার এলাকায় আব্দুল্লাহ বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার কাজ শেষে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে সুমিয়ারা বেগম এবং আম কুড়াতে গিয়ে নিজামপুরের হাসান আলী বজ্রপাতে নিহত হন । নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় শাহবাগ এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়...
৪২ মিনিট আগে
সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘আপা’ ডাকায় মিষ্টির দোকানের কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানার অভিযোগের সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সংবাদ সম্মেলন করেছেন ইউএনও মুনমুন নাহার আশা।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় শেষে ফেরার পথে পল্লী বিদ্যুতের একটি আদায়কারী দলের ওপর হামলা, মারধর ও প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতেই মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
১ ঘণ্টা আগে