
নেত্রকোনার দুর্গাপুর প্রেমিকার বিয়ের খবর শুনে মহসিন আল নাঈম (১৭) এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার সকালে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাত ১২টার দিকে বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মহসিন আল নাঈম (১৭) সাধুপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে পার্শ্ববর্তী এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাঈমের। কিছুদিন আগে নাঈমের পরিবার থেকে বিয়ের প্রস্তাব দিলে তরুণীর পরিবার মেনে নেয়। কিন্তু গত রোববার ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক করা হয়। বিষয়টি জানতে পেরে গতকাল রাতের কোনো এক সময় বসতঘরে ফাঁস নেয় নাঈম। রাত ১২টার দিকে মা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, আমরা কিছুদিন আগে ওই তরুণীর বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে সব ঠিকঠাক করে এসেছিলাম। গত রোববার নাঈম বাজারে গিয়ে ওই তরুণীকে বিয়ের কেনাকাটা করতে দেখে। পরে গতকাল রাতে নাঈমকে বিয়ের ব্যাপারে মানা করে দেয় তরুণী। তখনই নাঈম এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, তরুণের মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক হতাশা থেকেই এ ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ। আজ মঙ্গলবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক বাবুল হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
২ মিনিট আগে
বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি। পুকুরটি সিটি করপোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে...
৪ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল।
৬ মিনিট আগে
প্রয়োজনীয় গঠনতান্ত্রিক সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে প্রতি বছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালে
৯ মিনিট আগে