
কুষ্টিয়ার কুমারখালীতে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারের নওশের মোড়ে এ ঘটনা ঘটে।
ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুর রহমান (৭০)। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং একই ইউনিয়নের রামনগর এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পরে মো. রয়েল হোসাইন নামের একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশে আঘাতের ছবি এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ স্বাধীনতার ৫৫ বছর পরও যদি দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হয়। মেরে পাঁজরের হাড় ও পা ভেঙে ফেলা হয়, তাহলে তাঁদের কী দরকার ছিল সেই স্বাধীনতা আনার?!! ধিক্কার সে বাঙালি জাতির, যে জাতি তার সূর্যসন্তানদের এভাবে প্রতিদান দেয়। আর ধিক্কার আমাদের বর্তমান সমাজব্যবস্থা এবং সমাজপতিদের, যাঁদের প্রচ্ছন্ন আশকারায় আজকের এ পরিণতি।’
ভিডিওতে মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ‘শনিবার সকালে প্রেসার মাপার জন্য পান্টি বাজারের সাবু ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখান থেকে বাইরে বের হলে একটি মোটরসাইকেলে তিন যুবক এসে লাঠি দিয়ে পেছন থেকে আমার পায়ে ও ঘাড়ের নিচে আঘাত করে। পেছন থেকে আঘাত করায় তাদের আমি চিনতে পারি নাই। সেখান থেকে এসে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হই। মনে হচ্ছে হাতের হাড় ভেঙে গেছে। আবার হাসপাতালে যেতে হবে।’
মুক্তিযোদ্ধা আব্দুর রহমান কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘এর আগে পান্টি এলাকায় রাজাকার নামে পরিচিত কাশেম সর্দারের ছেলে আবু বক্করের নেতৃত্বে তাঁর লোকজন আমাকে বাজারের ওপর লাঞ্ছিত করেছিল। আমি কী করেছি জানি না। দেশ স্বাধীন করে এই কী মানুষের পাওনা। এখন আমাকে রাজাকারের হাতে নিগৃহীত হতে হবে। রাজাকারের ছেলে এসে আমাকে মারবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক পান্টি বাজারের কিছু ব্যবসায়ী বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রহমান নওশেরের মোড়ে এলে অজ্ঞাতনামা ব্যক্তিরা লাঠিসোঁটা দিয়ে মারধর করে চলে যায়। এরপর পান্টি বাজারে এক পল্লিচিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে ওই মুক্তিযোদ্ধা চলে যান। তবে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় বলতে পারেননি। তাঁদের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে আব্দুর রহমান নামের এক মুক্তিযোদ্ধা মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, পান্টি বাজারে এক মুক্তিযোদ্ধাকে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ও তার বাবাকে অপহরণচেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে শহরের কমলপুর নিউটাউন এলাকায় স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিদের আটক করে ভৈরব থানা পুলিশের হাতে সোপর্দ করে।
২০ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার বেতগাড়ি, আলমবিদিতর ও বড়বিল ইউনিয়নের বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।
২৬ মিনিট আগে
শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর, দলইপাড়া, দত্তগ্রাম ও রুস্তমপুর এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত ললী ছড়া উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওই ছড়ার জমি দখল করে ঘর বানানোর কারণে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা বিরাজ করছে।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে ধানের গুদাম থেকে ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন উপজেলার খেদাপাড়া বাজার থেকে এই তেল জব্দ করেন। এই তেল মনিরামপুর বাজারে ফিলিং স্টেশনে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
১ ঘণ্টা আগে