
রাজধানীর তুরাগে তারাবির নামাজের সময় বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বর্ণালংকার লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন— নূরে আলম বাঘ (৪৭) ও রাসেল মাতব্বর ওরফে রাসেল ইসলাম জনি (২৫)।
তালেবুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় তুরাগের ১৫ নম্বর সেক্টর থেকে নূরে আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৭টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি অফিসে অভিযান চালিয়ে হত্যার পর লুট করা এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি পিতলের নাকফুল, হত্যাকাণ্ডে ব্যবহৃত স্কচটেপ ও ভাঙা চশমা উদ্ধার করা হয়। পরে রাত ৮টার দিকে তুরাগে উত্তরা উত্তর মেট্রো স্টেশন এলাকা থেকে রাসেল মাতব্বর ওরফে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এর আগে তুরাগের ১৫ নম্বর সেক্টরের ই-ব্লকের ৪ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় সোমবার (২ মার্চ) তারাবির নামাজের সময় আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেজিনা মমতাজ (৪৯) ওই বাড়ির মালিক ও সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার মাহে আলমের স্ত্রী।
ডিসি তালেবুর রহমান তুরাগ থানা–পুলিশের বরাত দিয়ে জানান, গৃহিণী রেজিনার স্বামী তারাবির নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে বাসায় ফেরেন। ঘরে ঢুকে দেখেন তার স্ত্রী হাত-পা কাপড় দিয়ে বাঁধা ও নাক-মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মেঝেতে অচেতন পড়ে আছেন। ঘরের মালামাল এলোমেলো। পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে, রাত সোয়া ৮টার দিকে মুখোশধারী দুজন ব্যক্তি বাসায় প্রবেশ করে ভুক্তভোগীকে হাত-পা বেঁধে ও নাক-মুখে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের নাকফুল নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তুরাগ থানায় একটি হত্যা মামলা করে নিহতের স্বজন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১৪টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয়েছেন। অন্যদিকে স্বতন্ত্র হিসেবে লড়ে অন্য পাঁচটি পদে আওয়ামীপন্থী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
১১ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় গত বছরের ৩০ নভেম্বর। মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তিন মাস অতিবাহিত হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। কবে ফল প্রকাশ করা হবে, সে বিষয়েও বার কাউন্সিল কিছু জানাচ্ছে না। এমন পরিস্থিতিতে ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন...
১৮ মিনিট আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদা আকতার শান্তনা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
৩২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের ক্ষুদ্র ও কুটিরশিল্পের সঙ্গে জড়িত দরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে তিনি ফুলবাড়িয়ায় ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম পরিদর্শনে আসেন।
৩৭ মিনিট আগে