সাংবাদিক পরিচয় দিয়ে জনসমক্ষে ‘ভাই’ বলায় চটে গেলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল রানার সঙ্গে তিনি এমন আচরণ করেন।
সাংবাদিক জুয়েল রানা জানান, রোববার সকাল থেকে জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে প্রশাসনের তত্ত্বাবধায়নে গ্রাহকদের মধ্যে তেল সরবরাহ চলছিল। প্রতিটি পাম্পেই গ্রাহকদের অতিরিক্ত ভিড়। দুপুরের দিকে শহরের কলেজ মোড়ে সাহা ফিলিং স্টেশনটি পরিদর্শনে আসেন এসি ল্যান্ড আরিফুল ইসলাম। এ সময় সাংবাদিক জুয়েল রানা ফিলিং স্টেশনে গ্রাহকপ্রতি কী পরিমাণ তেল দেওয়া হচ্ছে জানার জন্য এসি ল্যান্ডকে ‘ভাই’ সম্বোধন করে নিজের পরিচয় দিয়ে প্রশ্ন করেন। এতেই ‘চটে যান’ এসি ল্যান্ড।
জুয়েল রানার ভাষ্য, ‘আমি ভাই সম্বোধন করে প্রশ্ন করতেই চটে যান এসি ল্যান্ড আরিফুল ইসলাম। তিনি আমাকে বলেন, ভাই কেন বললেন? এভাবে সবার সামনে ভাই ডাকলে সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে। আমি তো সাধারণ মানুষ নই! এরপর আমাকে আর কথা বলার সুযোগ দেননি। তাঁর এমন আচরণে আমিও সবার সামনে বিব্রত অবস্থায় পড়ি।’
সাংবাদিক জুয়েল আরও বলেন, ‘স্যার না বলে ভাই বলার কারণেই এসি ল্যান্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁকে স্যার বলতে হবে কেন? প্রশাসনের উচ্চপর্যায় থেকে নির্দেশনার পরও মাঠপর্যায়ের কর্মচারীদের এমন প্রভুত্বের আচরণ নিন্দনীয়।’
এ বিষয়ে এসি ল্যান্ড আরিফুল ইসলাম বলেন, ‘আমি স্যার বলতে বলিনি। আমি বলেছি, ভাই বলছেন, বাকি লোকদের ইয়ে হচ্ছে!’
এ বিষয়ে জানতে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্ধু একাদশ। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জে এই কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড-সংলগ্ন এলাকায় অবস্থিত আল মুমিন ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে মো. শাহিন ব্যাপারী (২৭) হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে চাপাতি শাওনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি...
২ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
৩ ঘণ্টা আগে