
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬টি ইয়াবাসহ এনামুল হাওলাদার (৪৮) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক এনামুল হাওলাদার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হাওলাদারকে আটক করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৬টি ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এনামুল হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। দ্রুত সময়ের মধ্যে এনামুলের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না
৪ মিনিট আগে
বিকেল ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ১৪ নম্বর কালাম মিয়ার বস্তির সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে জ্বালানি তেলের তিনটি ডিপো থেকে স্থানীয় এজেন্ট ও ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদে ডিপো ইনচার্জকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন তেল পরিবেশক ব্যবসায়ীরা।
২৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে এক পদযাত্রা থেকে তাকে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
৩২ মিনিট আগে