
মাগুরায় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগে ভায়না মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল ৪টার দিকে মাগুরা সদর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কনস্টেবল ইমরান মোটরসাইকেল নিয়ে ভায়নার মোড় হয়ে পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে নাঈমুজ্জামান নয়ন বাইকের সামনে পড়লে ইমরান হর্ন দেন। এতে ক্ষিপ্ত হয়ে নয়ন ও তাঁর সহযোগীরা বাইকের গতিরোধ করে কথা-কাটাকাটিতে জড়ান এবং তাঁকে থাপ্পড় মারেন। এ সময় পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সহায়তা করেন বলে অভিযোগ করা হয়। সহকর্মীকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার ঘটনায় পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে।
ঘটনার পর গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ দলটির কয়েকজন নেতা নাঈমুজ্জামান নয়নকে নিয়ে সদর থানায় যান। সেখানে ভুল বোঝাবুঝির কথা উল্লেখ করে নয়ন পুলিশ সদস্য ইমরান হোসেনের কাছে ক্ষমা চান। পরে বিষয়টি মীমাংসা করা হয়।
তবে মীমাংসার পরও ঘটনাটি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে সদর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার বিকেলে সদর থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা হিসেবে তাঁকে আদালতে পাঠানো হবে।

জনপ্রতিনিধিদের কাজ নিরাপত্তা বাহিনীকে তুষ্ট করা নয়, জনগণের স্বার্থরক্ষা করা। প্রস্তাবিত আইন পাস হলে উচ্চবিত্ত বা সমাজে পরিচিত কেউ গুমের শিকার হলে গণমাধ্যম ও জনমতের চাপে কিছুটা সুরাহা মিলতে পারে। কিন্তু প্রান্তিক ও দরিদ্র মানুষ ভুক্তভোগী হলে, তা নানা কারণে কঠিন হবে। সরকার গুম না করার প্রতিশ্রুতি...
৭ মিনিট আগে
খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের উপদ্রব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
১৫ মিনিট আগে
লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় রিশাদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ঘাতক রুবেল হোসেন পলাতক রয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
নিহত ফজল আমিন নগরীর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় করা মামলায় মো. শাহজাহান নামের বিএনপির এক কর্মীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
৪০ মিনিট আগে