নাশকতায় সম্পৃক্ত, এমন সন্দেহে রবিউল ইসলাম নামে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিককে আবার ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
আজ বিকেলে রবিউলকে আগের ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার এই ভারতীয় নাগরিককে ফের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের এসআই মেজবাহ উদ্দিন। শুনানি শেষে আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই মোস্তফা কামাল রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর তাঁকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে রবিউলকে পুলিশ আটক করে।
পুলিশের অভিযোগে বলা হয়েছে, রবিউল ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তাঁর গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়। তিনি পাসপোর্ট দেখিয়ে নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন। পরে ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।
পুলিশের ভাষ্য, রবিউলের ড্রাইভিং লাইসেন্স ও এনআইডির জন্মতারিখের সঙ্গে পাসপোর্টের জন্ম তারিখের মিল নাই। তিনি এর আগে অনেকবার বাংলাদেশ ভ্রমণ করলেও সুনির্দিষ্ট কারণ তুলে ধরতে পারেননি। তিনি একেক সময় একেক তথ্য দিচ্ছেন।
৫৪ ধারার অভিযোগে আরও বলা হয়েছে—ধারণা করা হচ্ছে, আসামি বাংলাদেশে কোনো ধর্তব্য অপরাধে জড়িত আছেন। সম্প্রতি ঢাকা শহরসহ সারা দেশে নাশকতায় তাঁর সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রবিউল ইসলামের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গৌরী ভোজ গ্রামে। তাঁর বাবার নাম শহীদুল ইসলাম।
এবারের রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই তথ্যগুলো যাচাই-বাছাই করার জন্য তাঁকে আরও রিমান্ডে নেওয়া প্রয়োজন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬’। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
৩ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায়চালিত বাস ‘শানে খোদা’র ধাক্কায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা মারা গেছেন। এ ঘটনায় প্রতিবাদে আজ রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এ সময় তাঁরা নিহতের পরিবারকে
২০ মিনিট আগে
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত রোববারের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপক জাবের রোববার বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন।
২৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে রনি তালুকদার (৩৮) নামের আওয়ামী মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনি তালুকদার মোহনগঞ্জ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব। তিনি পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা।
২৮ মিনিট আগে