গাজীপুরের শ্রীপুরে কর্মস্থল থেকে ফেরার পথে এক পোশাকশ্রমিককে (৩৫) তুলে নিয়ে জঙ্গলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা সালিস বৈঠকে মীমাংসার নাম করে ভুক্তভোগীকে থানায় যেতে বাধা দেওয়া হয়েছে।
অবশেষে স্বজনদের সহযোগিতায় ভুক্তভোগীর স্বামী আজ শুক্রবার বিকেলে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের সুমন (২৫), আল আমিন (৩০) ও শান্ত (২২)।
ভুক্তভোগী জানান, তিনি গত মঙ্গলবার রাত ১১টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তিরা পথরোধ করে তাঁকে জাপটে ধরেন। এ সময় তিনি চিৎকার দিলে গামছা দিয়ে তাঁর মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে রাত ১২টার দিকে সেখানে ফেলে যান। যাওয়ার আগে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। পরে ভুক্তভোগী স্বামীকে ফোন করলে তিনি এসে জঙ্গল থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরদিন সকালে তিনি বিষয়টি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানান।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘ঘটনাটি অভিযুক্ত ব্যক্তিদের অভিভাবকদের জানানোর পরপরই আমাদের ওপর হুমকির মাত্রা বেড়ে যায়। তারা সালিস বৈঠক বসায়। আমাদের ওপর চাপ সৃষ্টি করে সময়ক্ষেপণ করে। থানায় আসতে বাধা দেয়। তবুও হুমকি উপেক্ষা করে থানায় এসেছি, বিচার চাই। আমার স্ত্রীর ওপর ওরা অমানুসিক নির্যাতন করেছে।’
এ বিষয়ে শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ামাত্র পুলিশের দুটি টিম পাঠানো হয় অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে। পাশাপাশি ধর্ষণের মতো একটি বিষয়ে যাঁরা সালিস বৈঠক করেছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। অনলাইন প্রতারণাসহ সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।
১৩ মিনিট আগে
ভুক্তভোগীদের অভিযোগ, কখনো মামলা দেওয়ার ভয় দেখিয়ে, কখনো তদন্তের কথা বলে এবং আবার কখনো থানায় আটকে রেখে টাকা আদায় করেন তিনি। তাঁর এসব কর্মকাণ্ডে সেবাপ্রার্থীরা অতিষ্ঠ বলে অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন এসআই জিল্লুর রহমান।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে পিকআপ ভ্যান বিকল হওয়ার পর সহায়তার জন্য দাঁড়িয়ে থাকা মো. আফজাল হোসেন (২৭) অন্য একটি গাড়ির চাপায় নিহত হয়েছেন। নিহত আফজাল হোসেন বিকল হয়ে যাওয়া পিকআপের চালক ছিলেন।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে মঙ্গলবার সকালে নদীপথে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২ ঘণ্টা আগে