
রাজধানীর ডেমরায় এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একই পরিবারের নারীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গত সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ডেমরার মাতুয়াইল নিউ টাউন আবাসিক এলাকায় হামলার ঘটনা ঘটে।
মামলায় আসামিরা হলেন–রুবি বেগম (৬৫) ও তাঁর ছেলে সবুজ (২২), রাজু (৩৯), জসিম (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবুজ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে কিশোরীকে একা পেয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি কিশোরী তার মাকে জানালে তিনি সবুজের পরিবারের সদস্যদের অবহিত করে তাঁকে শাসন করতে বলেন। এরপর থেকেই আসামিরা ভুক্তভোগী পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে।
পরে গত ৫ জুলাই দুপুরে বাদী বাসায় না থাকার সুযোগে সবুজ বাসায় ঢুকে কিশোরীকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে বাবা এগিয়ে আসায় সে পালিয়ে যায়। পরিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য অন্য আসামিদের জানালেও তারা তা না করে বরং ঘটনাটি এলাকায় ছড়িয়ে দেয়।
আরও জানা যায়, গত ২০ জুলাই রাতে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে আসামিরা ভুক্তভোগীর পিতা ও বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গিয়াস উদ্দিন পাটওয়ারীকে মারধর করে জখম করে এবং হত্যার হুমকি দেয়। এ ছাড়া মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও কথা বলে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, এই বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সিলেটের চা-শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে খাদিম চা-বাগানে তাঁরা এই কর্মসূচি পালন করেন। শ্রমিকেরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।
২ মিনিট আগে
আজ ভোররাতে ১০-১২ জনের একটি ডাকাত দল বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা প্রথমেই মাথায় অস্ত্র ঠেকিয়ে পরিবারের সবাইকে একটি কক্ষে নিয়ে জিম্মি করে ফেলে। এরপর তারা বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
৮ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহরী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগে
গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের দুর্ব্যবহারের একটি ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন ইজিবাইকচালক ছাত্রদের ওপর হামলা চালান।
২০ মিনিট আগে