
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে ধুনট উপজেলা সদর থেকে চিকাশি ইউনিয়নের জোড়শিমুল পর্যন্ত ১০ কিলোমিটার পাকা সড়কের দুই পাশে প্রায় ১২ বছর আগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। গত দুই বছর ধরে সেই গাছ এলাকার সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে কেটে নিচ্ছে। বিষয়টি দেখে প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে কয়েকটি কাটা গাছের গুঁড়িও উদ্ধার করেছে। কিন্তু জড়িতদের শনাক্ত বা আটক করতে পারেনি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, গাছ কাটার সঙ্গে জড়িতরা চিহ্নিত সংঘবদ্ধ একটি চক্র। কিন্তু তাদের নাম বলতে সাহস পায় না কেউ। পুলিশ অভিযানে আসার আগেই তারা খবর পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ শুধু ডালপালা উদ্ধার করে নিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘গাছ কাটার সঙ্গে জড়িত কয়েকজনের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। বনবিভাগের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে গ্রেপ্তারের চেষ্টাও চলছে।’
উপজেলা বন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘গাছ কাটার বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে মামলা করা হবে। জড়িতদের নামের তালিকা পাওয়া গেছে। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ করা যাচ্ছে না।’
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফউল্লাহ নিজামী বলেন, ‘গাছ কাটার সঙ্গে জড়িতরা একটি সংঘবদ্ধ চক্র। খুব দ্রুত চিহ্নিতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিবছর দুর্গাপূজার আগে কলকাতায় পদ্মার ইলিশ যাবে কি না, তা নিয়ে মুখিয়ে থাকে পশ্চিমবঙ্গ। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। দেশের বাজারে ইলিশের সংকট মেটাতে ভারত থেকেই ইলিশ আসছে। আর এই আমদানি করা ইলিশই যশোরে বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে। দামও চড়া। এতে করে দাম ও মান—দুই দিক থেকে প্রতারিত হচ্ছেন গ্রাহকেরা
৫ মিনিট আগে
বিদ্যুতের খুঁটি সময়মতো না সরানোয় ধীরগতিতে চলছে সাতক্ষীরা সদর থেকে ভেটখালী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ। এ কারণে দুই ধরনের ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ। একদিকে নির্মাণকাজে ধীরগতির কারণে তাঁদের যাতায়াতে ভোগান্তি দীর্ঘ হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রা
৩৬ মিনিট আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
৩ ঘণ্টা আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
৩ ঘণ্টা আগে