চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বহিরাগত এক কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। গতকাল সোমবার রাতে বিজয় ২৪ হলের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম দিদারুল ইসলাম শুভ (২৫)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার করমাউল্লাপুর গ্রামের নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। দিদারুল গত ৫ আগস্ট পর্যন্ত এলাকায় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পরিবর্তন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রেলক্রসিং এলাকায় আত্মগোপন করেন।
এ ছাড়া তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গার বেশ কিছু নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায় এবং এনআইডি ও জন্মনিবন্ধন জালিয়াতি করেছে বলে জানায় প্রক্টরিয়াল বডি।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হল থেকে জোরপূর্বক একজনকে তুলে নেওয়ার অভিযোগ পেলে আমরা তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে ও তার মোবাইল চেক করে নানা রকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।’
‘সে অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে আপত্তিকর ভিডিও ধারণ করে। এ ছাড়া সে বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা নেবেন।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে