
সারা দেশে চলাচল করা স্লিপার বাসের বৈধতার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতা-কর্মীরা।
আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তাঁরা। অবরোধের কারণে বনানী থেকে মহাখালীগামী যানবাহনের চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা ছিলেন নিষ্ক্রিয় ভূমিকায়।
আন্দোলনকারীরা স্লিপার বাস চলাচলের অনুমোদন ও বৈধতার দাবিতে এই কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী কমিশনার ইশরাকুল কবীর বলেন, ‘স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা রাস্তায় বাস চালানোর অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।’
এক আন্দোলনকারী বলেন, ‘এই সেক্টরে আমাদের তিন হাজার কোটিরও বেশি টাকা বিনিয়োগ। এক হাজারের বেশি মালিক ও তাদের পরিবার জড়িত। এই স্লিপার বাস এক দিনে তৈরি হয়নি। ৮/১০ বছর ধরে চলছে। বিআরটিএ বেশি টাকা নিয়ে নিবন্ধনও দিয়েছে। এখন তারা কীভাবে এটিকে অবৈধ বলেন?’

বিটুমিন সরবরাহে হয়রানির অভিযোগে যমুনা অয়েল পিএলসির সাবেক মহাব্যবস্থাপক (এমডি) মো. মাসুদুল ইসলামের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। ২১ আগস্টের অফিস আদেশে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
১ সেকেন্ড আগে
বিক্ষুব্ধ অটোরিকশাচালক সিরাজ মিয়া বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি কাজের কথা বলে পুলিশ প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যায়। কিন্তু কাজ শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ দেওয়া হয় না। এসব হয়রানির প্রতিবাদে তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
১০ মিনিট আগে
রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে...
১৪ মিনিট আগে
১৬ আগস্ট সকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা সাগর উপকূলে অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কাজ করছিলেন আলাউদ্দিন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত জাহাজের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
১৭ মিনিট আগে