কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাদশা শেখ (৪২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাদশা শেখ একই ইউনিয়নের সাঁওতা গ্রামের বাসিন্দা। তিনি কালীগঙ্গা নদীর মাছ চাষ প্রকল্পের নৈশপ্রহরী ছিলেন।
চাপড়া ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল শেখ জানান, বাদশা তাঁর ফুফাতো ভাই। তিন দিন আগে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বাদশা নামের এক ব্যক্তির বলে স্বজনেরা শনাক্ত করেছেন। মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা করা হবে ২৮ জুলাই। ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আজ বুধবার রায়ের এই তারিখ ধার্য করেন।
৫ মিনিট আগে
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রংপুর মহানগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীরা।
৮ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়ে আগামী ২০ আগস্ট নতুন তারিখ ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১২ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অভিযান চালিয়ে চারটি নৌকা এবং ৯০০ ফুট দৈর্ঘ্যের দুটি বাদাই জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলেদের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
১৫ মিনিট আগে