
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘অস্থিরতা তৈরির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে প্রচার করা হচ্ছে। যা ঘটে তা প্রচার করলে এই সমস্যা কমে আসবে। সত্য তথ্য তুলে ধরতে হবে। আর কিছু উসকানিদাতা তো থাকবেই। তারা চাইবে সমস্যা তৈরি করার জন্য। যারা পুলিশের সঙ্গে মানুষের বিভেদ করতে চায়, তাদের বলব আপনারা নিজেরা নিজেরা যা করেন, পুলিশের সঙ্গে কোনো বিভেদ করবেন না। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। আপনাদের কাজ জনগণের সমর্থন আদায় করা।’
আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘সারা দেশে লুট হওয়া ও জুলাই আন্দোলনকারীদের দমাতে সন্ত্রাসীদের ব্যবহার করা অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা চেষ্টা করছি। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। নির্বাচনের দায়িত্ব শুধু পুলিশের না, সবচেয়ে বড় দায়িত্ব যারা নির্বাচন করবেন। এরপর নির্বাচন কমিশন, প্রশাসন। সবাই যদি সহযোগিতা করে, তাহলে আমরা ভালো নির্বাচন আয়োজন করতে পারব।’
৫ আগস্টের পর হত্যা ও হত্যাচেষ্টা মামলার বিষয়ে বলেন, ‘কয়েকটি মামলার বিচার শুরু হয়ে গেছে। যেখানে একটি হত্যা মামলার ২০ জন আসামি হওয়ার কথা, সেখানে আসামি দেওয়া হয়েছে ২০০ জন। এতে তদন্তে সময় বেশি লাগে। আমরা বলেছি, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে নিরীহ ব্যক্তিদের আসামি করেছে। তারা যদি আসল আসল ব্যক্তিদের নাম দিত, তাহলে এত সমস্যা হতো না।’
এর আগে এদিন র্যাব-১১ কার্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১৫ শ বাংলাদেশিকে পুশ ইন করানো হচ্ছে, এই তথ্যটা সঠিক। তবে যেসব বাংলাদেশি ভারতে রয়েছে, তাদের তো আমাদের নিতে হবে। সেটা ১০ কিংবা ২০ বছর পরে হোক। আমাদের দেশিদের সঙ্গে যেসব রোহিঙ্গাদের পাঠানো হয়েছে, তাদের আমরা গ্রহণ করছি না, তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি।’
উপদেষ্টা বলেন, ‘আমরা ভারতকে বলেছি, আমাদের বাংলাদেশের কোনো নাগরিক যদি ওই খানে থেকে থাকে, তাহলে একটা নিয়মের মাধ্যমে পাঠিয়ে দিতে। যেমনটা আমরা ভারতীয়দের নিয়মের মধ্যে পাঠিয়ে থাকি। কিন্তু তারা নিয়মের মাধ্যমে না পাঠিয়ে নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়—এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এ বিষয়ে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের প্রতিবাদে কিছুটা কাজ হচ্ছে এবং পুশ ইনের সংখ্যাটা কমে আসছে।’
এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন র্যাবের মহাপরিদর্শক এ কে এম শহীদুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে