
কুমিল্লার মেঘনা উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত শাহজালাল ওরফে সাব্বির (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার (৩০ মার্চ) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। আজ সকালে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত শুক্রবার উপজেলার লক্ষণখোলা বাজার এলাকায় অটোরিকশা থেকে নামিয়ে সাব্বিরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিহাদ (২২) নামে আহত আরেক যুবক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় পুলিশ বাবুল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সাব্বির রাধানগর ইউনিয়নের মুগারচর গ্রামের বাসিন্দা। আহত জাহিদ একই ইউনিয়নের বটতলী গ্রামের বাসিন্দা।
উপজেলার মুগারচর গ্রামের বাসিন্দা রফিকুল (৪৪) বাদী হয়ে মেঘনা থানায় গতকাল শনিবার একটি মামলা দায়ের করেছেন। মামলায় রাধারগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের নাঈম, বাবুল মিয়া, জাহিদুল, কামাল মিয়া, সজিব, লিল মিয়া ও ফিরোজ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৭ / ৮ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে জানা গেছে, লক্ষণখোলা গ্রামে গত ২৬ মার্চ আলী শাহ ভান্ডারীর ওরশে বাউল গানের অনুষ্ঠানে আসামিরা নারীদের উত্যক্ত করলে সেখানে উপস্থিত লোকজন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা প্রকাশ্যে হুমকি দিয়ে চলে যান। এর জের ধরে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিহাদ (২২) ও সাব্বিরসহ (২০) কয়েকজন সিএনজিচালিত অটোরিকশায় মানিকারচর যাওয়ার পথে লক্ষণখোলা বাজার এলাকায় এলে আসামিদের হামলার মুখে পড়েন। আসামিরা তাদের অটোরিকশা থেকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত ৩টায় সাব্বির মারা যান। জিহাদ বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
আজকে সকালে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দৈনিক আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁয় হঠাৎ বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব। জেলায় এখন পর্যন্ত আটজন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। হাম মোকাবিলায় সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী মে মাসে হামের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে শিশুদের এমআর টিকার বুস্টার ডোজ দেওয়া হতে পারে।
৪ মিনিট আগে
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৭ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার টিকা না দেওয়ায় দেশে শিশুদের হামের প্রাদুর্ভাব বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। আজ সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
১০ মিনিট আগে
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করা হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়...
১৭ মিনিট আগে