
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে গত দুই বছরে পর্যটকসহ সাতজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু ছাড়াও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জের নৌবাহিনী সড়ক, আগরবাগান, ব্যাঙছড়ি, শিল্প এলাকা, কামিলাছড়ি, জীবতলী এলাকায় কয়েক বছরে বন্য হাতির উপদ্রব বেড়েছে অনেক গুণ। মূলত খাবার না পেয়ে লোকালয়ের ফসল, বসতঘর ও দোকানে চলে আসে বন্য হাতি।
চলতি বছরের ৭ মার্চ নৌবাহিনী সড়ক বন উন্নয়ন ছাত্রাবাস এলাকায় মাঝবয়সী মানসিক ভারসাম্যহীন একজনকে আক্রমণ করে হাত-পা বিচ্ছিন্ন করে মেরে ফেলে হাতির দল। এরপর চলতি বছরের গত ১১ মার্চ সকাল ৯টায় কাপ্তাই-আসাম বস্তি সড়কের কামাইল্লাছড়ি এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় ঢাকার তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিষেক (২১) পালের। সবশেষ গত ১৯ জুলাই মারা যান কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া তম্বঘোনা বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮)। সকালে পূজা শেষ করে বের হলে একদল হাতির আক্রমণে বিহার এলাকায় তাঁর মৃত্যু হয়।
কাপ্তাইয়ের নৌবাহিনী আবাসিক এলাকা, শিল্প এলাকা, রাইখালীর ডংনালা, কারিগরপাড়াসহ দুর্গম অনেক জায়গায় প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে এসে ফসলি জমি ও বাড়িঘর তছনছ করছে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। চলতি বছরের ১৭ জুলাই ভোররাতে কাপ্তাইয়ের ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের শিল্প এলাকার মো. আলমের একটি পিকআপ গাড়ি এবং তাঁর বসতবাড়ি তছনছ করে দেয় একদল হাতি।
কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বাবু, নারায়ণ দাশ, রাইখালীর ডংনালা গ্রামের কৃষক সাইলাপ্রু মারমা, উমেচিং মারমা জানান—সন্ধ্যার পরে বাইরে যেতে হলে তাঁরা সব সময় হাতির আক্রমণের আতঙ্কে থাকেন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, তাঁর অফিস কার্যালয়ের আশপাশে প্রতিদিন বন্য হাতি ঘোরাঘুরি করছে। হাতি দেখে তিনি ও তার পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান লোকজনকে সকাল ৯টার আগে এবং বিকেল ৫টার পর কাপ্তাই-আসাম বস্তি সড়ক ও নৌবাহিনী সড়কে চলাচল না করার জন্য অনুরোধ জানান।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ জানান, হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই-আসাম বস্তি সড়ক, জাতীয় উদ্যান এলাকায় চার কিলোমিটার করে আট কিলোমিটার ফেন্সিং সোলার নির্মাণ করা হবে। ডিএফও রফিকুজ্জামান শাহ আরও জানান, হাতির করিডরগুলোতে জনসচেতনতামূলক সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসাধারণকে নিয়ে এ-সংক্রান্ত ১০ দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।
বনের মধ্যে পর্যাপ্ত খাদ্য না থাকা এবং বন উজাড় হওয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে বন্য হাতির দল। এ ব্যাপারে বন বিভাগের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে