
রাজধানীর মিরপুরের রূপনগর থেকে ছয় বছরের এক শিশুকে অপহরণে জড়িত থাকার অভিযোগে তহুরা বানু লিপিকে (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার রেঞ্জ বাংলাদেশ (এসআরবি)-৪ ও এসআরবি-১-এর যৌথ দল। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার খাঁ-পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৪।
এসআরবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রূপনগরের দুয়ারিপাড়া এলাকার নিজ বাসা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর এসআরবি-৪ ছায়াতদন্ত শুরু করে। এরই মধ্যে গতকাল বুধবার শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কুসলুম নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তসংশ্লিষ্টরা জানান, শিশুটিকে বিক্রির জন্য অপহরণ করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অপহরণের পর শিশুটিকে প্রায় দেড় কিলোমিটার দূরের ফেয়ার নার্সিং হোম ক্লিনিকে নেওয়া হয়। পরে আরেকটি সিসিটিভি ফুটেজে লিপি ও নাসরিনকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়।
তদন্তে আরও জানা যায়, লিপি ও নাসরিন বিভিন্ন নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে বিক্রির চেষ্টা করেন। তবে শিশুটির বয়স বেশি হওয়ায় তারা তাকে বিক্রি করতে পারেননি। পরে লিপির পরামর্শে নাসরিন শিশুটিকে অন্য স্থানে নিয়ে যান।
এসআরবি জানায়, শিশুটিকে বিক্রির চেষ্টা চলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হওয়ায় চক্রের সদস্যরা শিশুটিকে টঙ্গী এলাকার একটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার এবং লিপির অবস্থান শনাক্ত করা হয়।
এরপর এসআরবি-৪ ও এসআরবি-১-এর যৌথ দল টঙ্গী পশ্চিম থানার খাঁ-পাড়ার ওই বাসায় অভিযান চালিয়ে লিপিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

চাঁদপুরের কচুয়া সীমান্তবর্তী এলাকা থেকে আমির হোসেন (২৬) নামের এক বাস-হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সংলগ্ন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১২ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরের পাওয়ার হাউস মোড়সংলগ্ন কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পর বাসরঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।
২১ মিনিট আগে
সময় যত গড়াচ্ছিল, কূপের ভেতরে থাকা কুকুরটির অবস্থাও তত সংকটাপন্ন হয়ে পড়ছিল। খবর ছড়িয়ে পড়লে গ্রামের অধিকাংশ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। কেউ দড়ি, কেউ বালতি, আবার কেউ মই নিয়ে আসেন। একটি অসহায় প্রাণকে বাঁচাতে তখন পুরো গ্রামের মানুষ একসঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
২৩ মিনিট আগে